Saturday, 20 Jun 2026

হাইটেনশন খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা যুবকের

IMG

কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির অন্তর্গত ৯ নম্বর এলাকায় বাবার শাসনে রাগ করে এক যুবক হাইটেনশন বিদ্যুতের খুঁটিতে উঠে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক অশান্তির জেরেই যুবক এই পদক্ষেপ নিয়েছিল। ঘটনার খবর পেয়ে কুলটি থানার শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে বোঝায় এবং বিদ্যুতের খুঁটি থেকে নামিয়ে আনে। শাকতোড়িয়া ফাঁড়ির পুলিশ ও দমকল ঘটনাস্থলে উপস্থিত ছিল।

Share: