Saturday, 20 Jun 2026

রেল লাইনের মধ্যে আটকে পড়ল লরি

IMG

রেল লাইনের মধ্যে আটকে পড়ল ইট বোঝাই লরি। সোমবার সকালে ঘটনাটি ঘটে পানাগড়ের বিরুডিহা রেলগেটে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে ইটবোঝাই একটি লরি রেলগেট পার করার সময় আচমকা বিকল হয়ে যায়। রেলগেটের উপর দিয়ে যাওয়ার সময় লরিটি হঠাৎ আটকে যায়, ফলে দিল্লিগামী লাইন বন্ধ হয়ে যায়। ট্রেন ও মালগাড়ি দাঁড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টা ধরে এই পরিস্থিতি চলতে থাকে। বহু চেষ্টার পর অবশেষে লরিটিকে লাইন থেকে সরানো সম্ভব হয়, যা দেখে সকলেই হাঁফ ছেড়ে বাঁচেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাহত হয় রেল পরিষেবা। ধীরে ধীরে ট্রেন চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।

Share: