Saturday, 20 Jun 2026

লরির ধাক্কায় মৃত্যু সবজি বিক্রেতার, ব্যাপক চাঞ্চল্য এলাকায়

IMG

বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু এক সবজি বিক্রেতার। শনিবার দুপুরে রঘুনাথপুর থানা অন্তর্গত রঘুনাথপুর বাঁকুড়া ৮ নম্বর জাতীয় সড়কের চীনপিনা রেল ফাটকের অদূরে এই মর্মান্তিক পথ দুর্ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ চন্দ্র (৫৮), বাড়ি রঘুনাথপুর থানা অন্তর্গত খাজুরা গ্রামে। জানা যায় এদিন সবজি বিক্রি করে সাইকেলে নিজের বাড়ি ফিরছিলেন তিনি, সেই সময় পেছন থেকে একটি বেপরোয়া লরি তাকে ধাক্কা মারে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর যানজট সৃষ্টি হয় ঘটনাস্থলে। ঘাতক লরিটিকে আটক করে রঘুনাথপুর থানার পুলিশ যদিও চালক ও খালাসি পলাতক বলে জানিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে রঘুনাথপুর থানার পুলিশ।

Share: