পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিভিসি মোড়ের উড়ালপুলের নিচে বুধবার রাতে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা, যেখানে মৃত্যু হয়েছে দুজনের। মৃতদের নাম আকাশ দাস (২২) এবং তালিভ শেখ (৩২), যারা দুর্গাপুরের এস বি মোড় এলাকার বাসিন্দা।
বুধবার রাতে তারা দুজন বাইকে করে আসানসোল থেকে মুচিপাড়ার দিকে যাওয়ার সময় ডিভাইডারের পোলে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। দুর্গাপুর ট্রাফিক গার্ডের পুলিশ তাদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

