পুলিশ দিবস উপলক্ষে সারা সপ্তাহ জুড়ে দুর্গাপুর আসানসোল পুলিশ কমিশনারেটের উদ্যোগে দুই দিবসীয় ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে হর্ষবর্ধন মাঠে। মোট আটটি দল এই ভলিবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই অনুষ্ঠানে পুলিশের কর্তা ব্যক্তিরা যথা ডি সি অভিষেক গুপ্তা এসি পি সুবীর রায় সি আই রণবীর বাগ দুর্গাপুর থানার ওসি প্রসেনজিৎ রায় সহ বিভিন্ন ফাঁড়ির আই সিরা সহ প্রতিটি থানা থেকেই পুলিশ কর্মীরা উৎসাহের সাথে এই ভলিবল খেলার আয়োজন করে একসাথ মিলিত হন। ডি সি অভিষেক গুপ্তা করমর্দন এর মাধ্যমে এবং খেলাটি যাতে সুষ্ঠু সুন্দর ভাবে হয় সেদিকে নজর রেখে প্রতিযোগিতা শুরু হয় উদ্দীপনার সাথে। পুলিশের এই ধরনের কর্মসূচি জনগণের আরো কাছাকাছি এবং সহ অবস্থান গড়ে তুলতে এক বিশাল ভূমিকা নেয়।

