Saturday, 20 Jun 2026

বাইকের ধাক্কায় মৃত্যু তৃণমূল কর্মীর

IMG

Trinamool worker dies after being hit by a bike

তৃণমূল কর্মীর মৃত্যুতে চাঞ্চল্য খনি অঞ্চলে। বাইকের ধাক্কায় মৃত্যু হয় ওই তৃণমূল কর্মীর। ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। সুত্র মারফত জানতে পারা যাচ্ছে, অন্ডালের দিগনালায় বাইকের ধাক্কায় মৃত্যু হয় তৃণমূল কর্মী উজ্জ্বল মন্ডলের। তার আনুমানিক বয়স ৫৫ বছর। দুর্ঘটনার পর এলাকাবাসী ক্ষতিপূরণের দাবিতে মৃতদেহ রাস্তায় রেখে বিক্ষোভ শুরু করেন। এই বিক্ষোভের জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে ছুটে আসে অন্ডাল থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করলেও এলাকাবাসী তাদের দাবিতে অনড় থাকেন। শেষপর্যন্ত পুলিশ ও পঞ্চায়েত প্রধানের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী। ঘটনায় দুই বাইক আরোহীকে আটক করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই পথ অবরোধের জেরে বেশ কিছুক্ষণ আটকে পড়ে যানবাহন। ব্যাপক যানজটের সৃষ্টি হয় এলাকায়। পরে পুলিশি তৎপরতায় স্বাভাবিক হয় পরিস্থিতি।

Share: