Trinamool candidate Pradip Majumdar inaugurated the party office.
দুর্গাপুরের মুচিপাড়ায় দলীয় কার্যালয় উদ্বোধন করলেন দুর্গাপুর পূর্বের তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদার । বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে তৃণমূল কর্মী সমর্থকেরা পা মেলান এদিন। প্রার্থী প্রদীপ মজুমদার জানান, দলীয় নেতৃত্ব ও কর্মীরা যাতে আরো বেশি করে জনসংযোগে জোর দেন। একই সাথে রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি গুলি আরো বেশি করে মানুষের সামনে তুলে ধরতে হবে। চতুর্থ বারের জন্য বাংলার মসনদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলকে আহ্বান জানান। এদিন প্রদীপ মজুমদার ছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্বরা।

