ঋষভ অহিংসা ভারতের পক্ষ থেকে বৃক্ষরোপন কর্মসূচি।

IMG

একদিকে লাগাতার পরিবেশ দূষণ এবং  ক্রমবর্ধমমান বিশ্বউষ্ঞায়ন, এই অবস্থা  চলতে থাকলে  বিপন্ন প্রানীসমাজ।এর হাত থেকে বাঁচতে, প্রানীকূলকে রক্ষা করতে ঋষভ অহিংসা ভারতের পক্ষ থেকে বৃক্ষ রোপণ  কর্মসূচি র আয়োজন করা হয়। ঋষভ অহিংসা ভারত  ওজৈন সমাজের  প্রতিষ্টাতা শ্রী প্রদীপ চোপড়া  জৈন এর উদ্যোগে এই কর্মসূচি  সফল হয় দুর্গাপুরে। শুক্রবার বেনাচিতির জেকেপাল সরনীর জৈন মন্দির সংলগ্ন  জে কে পাল কালীবাড়ি র পাশে এই বৃক্ষ রোপণ কর্মসূচি সম্পন্ন হয়। 

ভারতীয় জৈন  সংখ্যা লঘু  সমাজের  সভাপতি প্রদীপ চোপড়া জৈন  উপস্থিত জনগনকে  আমাদের জীবনে  বৃক্ষের উপকারিতা,  বা অবদান বোঝান, এবং সকাল কে বৃক্ষ রোপণ এ উৎসাহিত করেন।এদিন ১০০ টি চারাগাছ  রোপন করা হয়, এবং ৫০০টও বিভিন্ন গাছের বীজ রোপণ করা হয়।  দুর্গাপুর নগর নিগম এর প্রশাশক মন্ডলীর  প্রশাসক ধর্মেন্দ্রযাদব এই পবিত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তিনি  সমাজের বৃক্ষের উপকারিতা র কথা বলেন এবং  অনুষ্ঠানে র  ভুয়সী প্রশংসা করেন।  এই মহান কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন,  রাকেশ ভট্ট মহাশয় ,  বিশিষ্ট সমাজসেবী সন্তোষ মহেশ্বরী, সম্রাট গোলচা, দীপেন গোলচা  প্রমুখ।


Share: