Saturday, 20 Jun 2026

দুর্গাপুরে স্ট্রং রুমের বাইরে তৃণমূলের দাপাদাপি! অভিযোগ তুলে সরব বিজেপি

IMG

TMC’s alleged intimidation outside strong room in Durgapur! BJP raises accusations

দুর্গাপুরের সরকারি মহাবিদ্যালয়ে দুর্গাপুর পূর্ব, পশ্চিম ও পাণ্ডবেশ্বর বিধানসভার স্ট্রং রুম তৈরি করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তা থাকলেও বুধবার গভীর রাতে কলেজের সামনের রাস্তায় বেশ কিছু মানুষের জমায়েতকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

বিজেপির অভিযোগ, স্ট্রং রুমের ১০০ মিটারের মধ্যে তৃণমূল কর্মীরা রাতের অন্ধকারে জড়ো হয়ে অশান্তি তৈরির চেষ্টা করছে। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল দাবি করেন, “এই নির্বাচনে বিজেপি অধিকাংশ আসনে জিতবে বুঝতে পেরে তৃণমূলের কর্মীরা নেশাগ্রস্ত অবস্থায় বাইরে ভিড় করছে, গাড়ি আটকে উত্তেজনা ছড়াচ্ছে। স্ট্রং রুমে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা থাকায় তারা বাইরে থেকেই অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে।”

অন্যদিকে, সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল। জেলা তৃণমূলের মুখপাত্র উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “বিজেপি ভিত্তিহীন অভিযোগ করছে। যারা বাইরে রয়েছেন, তারা স্ট্রং রুম পাহারার দায়িত্বে আছেন এবং সকলের কাছেই বৈধ পরিচয়পত্র রয়েছে। তাতেও যদি বিজেপির সন্দেহ থাকে, তাহলে তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাতে পারে। বর্তমানে নির্বাচন কমিশন ও পুলিশ—সবই বিজেপির নিয়ন্ত্রণে।”


Share: