Saturday, 20 Jun 2026

জালিয়াতির অভিযোগে দুর্গাপুর থেকে ১৩ জনকে গ্রেফতার করল সাইবার থানার পুলিশ

IMG

আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের সাইবার থানার এক বড় সাফল্য। ইস্পাত নগরী দুর্গাপুরে বসে পরিচালিত সাইবার অপরাধের একটি বড় চক্রের হদিশ পেয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিডি (গোয়েন্দা দপ্তর) এর সহায়তায় সাইবার থানা অভিযানে নামে। বুধবার সন্ধ্যায় ডিসিপি (হেডকোয়ার্টার) অরবিন্দ আনন্দ এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান।


ধৃতরা মূলত আমেরিকান নাগরিকদের প্রতারণা করত, দাবি করত তাদের ল্যাপটপের অ্যান্টিভাইরাস মেয়াদ শেষ হয়েছে। তারা অ্যান্টিভাইরাস কোম্পানির প্রতিনিধি হিসেবে বিনামূল্যে সফটওয়্যার পাঠাত। পুলিশের অভিযানে ১২টি ল্যাপটপ, ১৩টি মোবাইল, এবং ৫টি হেডফোন উদ্ধার হয়েছে। বুধবার ধৃত ১৩ জনকে আসানসোল আদালতে পেশ করা হয় এবং ৬ জনের ৫ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর হয়েছে। তদন্তে জানার চেষ্টা চলছে, এর পেছনে কোনো বড় মাস্টারমাইন্ড রয়েছে কিনা।

Share: