পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের অঞ্চল কার্যালয়, দুর্গাপুরের উদ্যোগে হিন্দি ভাষা প্রসারের লক্ষ্যে 16 ই সেপ্টেম্বর একটি মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয়।অঞ্চল প্রধান সুমন্ত কুমার, ব্যাংকের স্থপতি লালা লাজপত রায়, সরদার বল্লভ ভাই প্যাটেলের মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করেন। স্বাগত ভাষণ দেন সহ মহাপ্রবন্ধক শ্রী পবন কুমার মহাশয়। এই অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ সাংবাদিক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কবি শ্রী সুভাষচন্দ্র মিশ্র মহাশয়। তিনি বিস্তারিতভাবে হিন্দি ভাষার উৎপত্তি এবং বিকাশ নিয়ে আলোচনা করেন। বিশিষ্ট কবি,আধিকারিক রমেশপ্রসাদ এই অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মণীশ দুবে, অলক প্রিয়দর্শী প্রমুখ। হিন্দি ভাষা প্রসারের লক্ষ্যে ধারাবাহিকভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান মহা প্রবন্ধক সুমন্ত কুমার। সমগ্র অনুষ্ঠানটি বলিষ্ঠ সঞ্চালনা করেন উজ্জ্বল সাহু। এক সাক্ষাৎকারে বিশিষ্ট সাংবাদিক ও কবি শ্রী সুভাষচন্দ্র মিশ্র জনহিতকর কার্যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের বিশেষ ভূমিকা রয়েছে বলে তিনি মনে করেন।

