Saturday, 20 Jun 2026

বিজ্ঞান মেধা অভীক্ষার ফল ঘোষণা বিজ্ঞান মঞ্চের

IMG

বিজ্ঞান মেধা অভীক্ষার ফলাফল ঘোষণা হল। বৃহস্পতিবার বিকেল চারটে ত্রিরিশ নাগাদ পানাগড় বাজার হাই স্কুলে এক সাংবাদিক সম্মেলন করে বিজ্ঞান মেধা অভিক্ষা ২০২৪ এর ফলাফল ঘোষণা করল পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র কাঁকসা। 

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পশ্চিম বর্ধমান জেলা কমিটির তত্ত্বাবধানে ও আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র, কাঁকসার ব্যবস্থাপনায় গত ২রা অক্টোবর ২০২৪ মোট পাঁচটি পরীক্ষা কেন্দ্রে বিজ্ঞান মেধা অভীক্ষা আয়োজন করেছিল। উক্ত অভীক্ষার মেধা তালিকা একটি লিংকের মাধ্যমে যে কোনো অভীক্ষার্থীর ফলাফল জানা যাবে। এই অভীক্ষায় দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সর্বোচ্চ নাম্বার প্রাপক জিনিয়া মন্ডল।শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম বিদ্যাপীঠ, দোমড়ার ছাত্রী প্রাপ্ত নাম্বার 100/100। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্র কাঁকসার কার্যকরী সভাপতি অরুণ কিরণ চ্যাটার্জি, সম্পাদক রমেশ মন্ডল, প্রযুক্তিগত সহায়ক বিজ্ঞান মেধা অভীক্ষার শ্রীমন্ত মাজি, সহ-সভাপতি আহমেদ আলী, সহ-সম্পাদক তপন কুমার কেশ, অজন্তা বোস, কোষাধক্ষ্য বিবেকানন্দ মুর্মু, সদস্যা অপর্ণা দত্ত দাস সহ আরো অনেকে।

Share: