শনিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে সেনরেল স্টেডিয়ামে আদর্শ শ্রমিক মঙ্গল কেন্দ্রে পশ্চিম বর্ধমান জেলা "লোকশিল্পী সম্মেলন" অনুষ্ঠিত হয়। প্রদীপ জ্বালিয়ে এবং বাউল গানের মধ্য দিয়ে সম্মেলনের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলাপরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলাশাসক এস পোন্নাবলম, শিক্ষা, তথ্য, সাংস্কৃতি ও ক্রীড়া কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দোপাধ্যায়, বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সুজিত মুখোপাধ্যায় এবং পশ্চিম বর্ধমান জেলা পরিষদ ও জেলার অন্যান্য প্রকল্প আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই সম্মেলনের উদ্যোক্তা ছিল পশ্চিম বর্ধমান জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর।

