Saturday, 20 Jun 2026

দুর্গাপুরে অনুষ্ঠিত হয়ে গেল চিকিৎসকদের জাতীয় সম্মেলন

IMG

পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে ডিএসপি টাউনশিপের দুর্গাপুর ক্লাবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল মেডিসিনের বার্ষিক জাতীয় সম্মেলন শুরু হয়েছে। প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন রাজ্যের আইন, বিচার বিভাগীয় ও শ্রম মন্ত্রী মলয় ঘটক এবং আসানসোল রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক মহারাজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক পন্নামবলাম এস, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সহ সংগঠনের অন্যান্য কর্মকর্তারা। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আগত চিকিৎসকদের পাশাপাশি জুনিয়র চিকিৎসকরাও এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানে প্রবীণ চিকিৎসকদের সংবর্ধনা জানানো হয়।

Share: