Saturday, 20 Jun 2026

গান্ধী মোড় থেকে এমএএমসি শিবতলা পর্যন্ত চার লেনের রাস্তার কাজের সূচনা করলেন মন্ত্রী

IMG

বাড়ছে শহর তারই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে জনসংখ্যা ও যানবাহন, সংকীর্ণ হয়েছে রাস্তাঘাট। আর এই কথা ভেবেই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে গান্ধী মোড় থেকে এম এ এম সি র শিব মন্দির পর্যন্ত চার লেনের রাস্তা তৈরি হবে। শুক্রবার দুপুরে সিটি সেন্টারে তার ই সূচনা করলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান কবি দত্ত, পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, নগর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের সিইও রাজু মিশ্রা, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ নগর নিগমের সদস্যরা ও প্রাক্তন কাউন্সিলররা। এদিন এই রাস্তায় রাস্তার কাজের উদ্বোধন করে মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন দুর্গাপুরের উন্নয়নের লক্ষ্যে নানান ধরনের পদক্ষেপ নিচ্ছেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত। নতুন এই চার লেনের রাস্তার কাজ শেষ হলে খুবই উপকৃত হবেন বহু মানুষ। পাশাপাশি কমবে দুর্ঘটনা।


আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে চার লেনের রাস্তাটি তৈরি হলে সিটি সেন্টার থেকে জাতীয় সড়কে না উঠেই এই রাস্তা ধরে চলে যাওয়া যাবে এম এম সি শিব মন্দির পর্যন্ত এমনটাই জানালেন আড্ডার চেয়ারম্যান কবি দত্ত।


তিনি আরো জানান রাস্তা সম্প্রসারণ সম্প্রসারণের পাশাপাশি রাস্তার ধারে সাধারণ মানুষের পায়ে হেঁটে চলার জন্য তৈরি হবে ফুটপাত। রাস্তা দুপাশে থাকবে পথবাতি সঙ্গে সৌন্দর্যায়নের জন্য জায়গায় জায়গায় তৈরি করা হবে সুন্দর ফুলের বাগান ও ঝর্ণা। এছাড়াও রাস্তার মোড়ে মোড়ে থাকবে বিভিন্ন দোকানপাট। এরই পাশাপাশি কাঁকসার বামুনারা শিল্প তালুকের দুপাশে নিকাশি নালা এবং রাস্তা সংস্কারের কাজের সূচনা হয় এদিন । এই দুটি প্রকল্পের জন্য প্রায় ৯০ কোটি টাকা ব্যয় হবে বলে জানা গিয়েছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে সমগ্র কাজটি আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে সমাপ্ত হয় বলে জানা গিয়েছে।

Share: