বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা দুর্গাপুর ইস্পাত কারখানায়

IMG

ফের দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা ঘটল, তবে এবারের ঘটনায় কোনো শ্রমিক হতাহত হয়নি। এইবার কারখানার ভিতরে বিধ্বংসী অগ্নিকাণ্ডের কারণে শ্রমিক মহলে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর কাজ এখনও চলছে।


কারখানা সূত্রে জানা গেছে, দুর্গাপুর ইস্পাত কারখানার র' মেটেরিয়াল হ্যান্ডেলিং প্ল্যান্ট (আর.এম.এইচ.পি) বিভাগের ২৫ নম্বর জংশনে বৃহস্পতিবার সকাল আনুমানিক ৭ থেকে ৭.৩০টার মধ্যে নতুন লাইনার প্লেট লাগানো হচ্ছিল। সেখান থেকেই কোকের বেল্টগুলিতে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে ২৫ নম্বর জংশনে। অপারেটররা যখন বেল্ট চালাচ্ছিলেন, তখনই আগুনের বিষয়টি নজরে আসে এবং তারা কর্তৃপক্ষকে খবর দেন।

দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, প্রায় এক ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরও আগুন আয়ত্তে আনা সম্ভব হয়নি।

Share: