Saturday, 20 Jun 2026

তিলোত্তমা উদ্যানের জন্ম দিল দুর্গাপুরের গ্রিন ভলেন্টিয়ার্সরা

IMG

আর জিকর হাসপাতালের মহিলা চিকিৎসক তিলোত্তমাকে নৃশংষভাবে খুন ও ধর্ষণের প্রতিবাদ রাজ্য, দেশের সীমানা ছাড়িয়ে আজ গোটা বিশ্বজুড়ে। সকলেই সমবেত ভাবে চাইছেন ""জাস্টিস ফর, আর জি কর ""। বিভিন্ন প্রতিবাদের মাঝেই দুর্গাপুরের সবুজ সৈনিক গ্রিন ভলেন্টিয়ার্সরা এক অভিনব প্রতিবাদের পন্থা অবলম্বন করলেন। গ্রিন ভলেন্টিয়ার্সরা দুর্গাপুরের আমরাই গ্রামে দুর্গাপুর ইস্পাত কারখানার জন্য অধিগৃহীত ফাঁকা জমিতে ৫০ টি গাছ লাগিয়ে তিলোত্তমা উদ্যান তৈরি করলেন। আম, জাম সহ বিভিন্ন ফলের গাছ লাগালেন।তবে প্রায় ৭ টি বকুল গাছ লাগালেন যে গাছগুলিতে রজনীগন্ধার মালা পরিয়ে তিলোত্তমার আত্মার চিরশান্তি লাভ কামনা এবং এই নারকীয় ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন এই বৃক্ষ প্রেমীরা। গ্রিন ভলেন্টিয়ার্সদের  অন্যতম প্রধান বিজড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক কাজী নিজামুদ্দিন জানালেন, ""আমরা নীলডাঙাতে আমরা একটি উদ্যান নির্মাণ করলাম। যার নাম দিলাম তিলোত্তমা উদ্যান। তিলোত্তমা এবং সাহিত্যিক কমল চক্রবর্তীর স্মৃতিতে 50 টি গাছ লাগালাম। আলাদা করে সাতটি বকুল গাছ শুধুমাত্র তিলোত্তমার স্মৃতির উদ্দেশ্যেই লাগালাম। সেই সাতটি গাছে আমরা মালা দিয়ে তার আত্মার চিরশান্তি লাভ কামনার পাশাপাশি দোষীদের চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানালাম। এর পাশাপাশি দেশের সমস্ত মানুষ যারা আজ পথে নেমেছেন তাদেরকে আমাদের অনুরোধ ধৈর্য রাখুন। আমরা প্রত্যেকে সুবিচারের আশায় রয়েছি। আমরা সকলেই আশাবাদী তিলোত্তমা সুবিচার পাবে। ""আমরা নীলডাঙ্গা তে দুর্গাপুর ইস্পাত কারখানার অধিগৃহীত ফাঁকা এই জমিতে ৫০ টি গাছ লাগানোর সাথে সাথে সাহিত্যিক ভালো পাহাড় কমল চক্রবর্তীর স্মৃতিকে সংরক্ষিত করার সঙ্গে সঙ্গে তিলোত্তমা উদ্যান জন্ম নিল।

Share: