Saturday, 20 Jun 2026

পান্ডবেশ্বরে অত্যাধুনিক মডেল বাসস্ট্যান্ডের শুভ উদ্বোধন হল

IMG

The grand inauguration of a modern model bus stand took place in Pandabeswar.

পাণ্ডবেশ্বরের বাসিন্দাদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবি অবশেষে পূরণ হলো। এলাকার যানজট সমস্যা কমানো এবং যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে পাণ্ডবেশ্বরের ফুলবাগান মোড়ে চালু করা হলো একটি আধুনিক মডেল বাস স্ট্যান্ড।

বুধবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই বাস স্ট্যান্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় মানুষদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

উল্লেখ্য, পাণ্ডবেশ্বরকে একটি উন্নত ও আধুনিক এলাকায় পরিণত করার প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন বিধায়ক। সেই লক্ষ্য পূরণের পথে ফুলবাগান মোড়ে এই অত্যাধুনিক বাস স্ট্যান্ড চালু হওয়াকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা।

নতুন বাস স্ট্যান্ডে যাত্রীদের সুবিধার জন্য আরামদায়ক বসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি রয়েছে শৌচাগার, বিশুদ্ধ পানীয় জলের সুবিধা এবং রাতের নিরাপত্তার জন্য আধুনিক আলোর ব্যবস্থা ও নজরদারি।

উদ্বোধনের দিন বিধায়ক নিজে উপস্থিত থেকে বাস স্ট্যান্ডের বিভিন্ন পরিষেবা ঘুরে দেখেন। তিনি জানান, এলাকার মানুষ যাতে আরও ভালো পরিষেবা পান, সেই লক্ষ্যেই ভবিষ্যতেও উন্নয়নের কাজ ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

Share: