জেলাশাসক এস. পেন্নাবলম সহ অন্যান্য কর্মকর্তারা উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি খতিয়ে দেখতে বুধবার দুর্গাপুর ফরিদপুর ব্লক কার্যালয়ে একটি বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, দুর্গাপুর মহাকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, বিডিও অর্ঘ্য মুখোপাধ্যায়, পঞ্চায়েত সমিতির সভাপতি কল্যাণ সৌমন্ডল সহ অন্যান্য ব্যক্তিবর্গ। জেলাশাসক জানান, রাজ্য ও কেন্দ্রীয় প্রকল্পগুলির কাজের অগ্রগতি পর্যালোচনা করার জন্য প্রতিটি ব্লকে রিভিউ মিটিং করা হচ্ছে। আজকের বৈঠকে প্রধানত জল জীবন মিশন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করা আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্যে কীভাবে পৌঁছানো সম্ভব তা নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের সাথে আলোচনা করা হয়েছে। এছাড়াও, ১৫ ফিন্যান্স কমিশন, আবাস যোজনা ও স্বনির্ভর গোষ্ঠীর উন্নয়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়।
বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বৈঠক শেষে জানান, প্রতিটি প্রকল্পের কাজ যাতে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়, তা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। আজকের বৈঠককে তিনি অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেন। বৈঠক শেষে বিডিও অফিস চত্বরে নবনির্মিত একটি সভাগৃহের উদ্বোধন করেন বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।l

