সোমবার রাতে বাঁকুড়ার বড়জোড়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণের পর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিটি সেন্টারের সার্কিট হাউসে রাত্রি যাপন করেন। মঙ্গলবার দুপুর পৌনে ১২টা নাগাদ তিনি দুর্গাপুর থেকে সড়ক পথে বীরভূমের উদ্দেশ্যে রওনা দেন। মুখ্যমন্ত্রীর বীরভূমে বন্যাকবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণসামগ্রী বিতরণ করেন। এরপর রাত্রেই তিনি কলকাতার উদ্দেশ্যে রওনা দেন।

