Saturday, 20 Jun 2026

মহিলা সমবায় ব্যাঙ্কের মনোনয়ন ঘিরে উত্তেজনা দুর্গাপুরে

IMG

শেষবার ভোট হয়েছিল ২০১২ সালে। আগামী ১ ডিসেম্বর দুর্গাপুর মহিলা কোঅপারেটিভ ব্যাঙ্কে আবার ভোটের দিন ঘোষণা হয়েছে। মোট আসন ৩৩টি। সোমবার থেকে মনোনয়নপত্র দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম দিন তেমন কোনও গোলমাল না হলেও, মঙ্গলবার শেষ দিনে মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। 


সিপিএম অভিযোগ করেছে যে, তাঁদের প্রার্থীরা সকালে মনোনয়নপত্র জমা দিতে গেলে শাসক দলের দুষ্কৃতীরা বাধা দেয়। তাঁদের মারধর করে ও মোবাইল ফোন কেড়ে নেয়। পুলিশ উপস্থিত থাকলেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে সিপিএম রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। সিপিএমের হুঁশিয়ারি, যতক্ষণ না মনোনয়নপত্র দাখিলের সুযোগ দেওয়া হচ্ছে, ততক্ষণ অবরোধ চলবে।

Share: