Saturday, 20 Jun 2026

জঙ্গিপুর স্ট্রংরুমে ক্যামেরা বন্ধের অভিযোগে উত্তেজনা, ক্ষোভে ফুঁসছেন বাইরন বিশ্বাস

IMG

Tension erupts over allegations of cameras being switched off in the Jangipur strong room; Byron Biswas fumes in anger

গভীর রাতে জঙ্গিপুরের স্ট্রংরুমে বারবার ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ তুলে চাঞ্চল্য ছড়ালেন তৃণমূল প্রার্থী বাইরন বিশ্বাস। স্ট্রংরুমের বাইরে দাঁড়িয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাইরনের দাবি, “আমি হারছি, জঙ্গিপুরে জাকির সাহেব হারছেন, সামশেরগঞ্জে নুর আলম হারছেন এবং ফারাক্কায় আমিরুলও পিছিয়ে আছেন। রাজ্যের সামগ্রিক ফল নিয়ে আমি কিছু বলতে পারব না। যে কেউ সরকার গঠন করুক, কিন্তু তা যেন সম্পূর্ণ ন্যায্যভাবে হয়। আমাদের দল কোনও জোরজবরদস্তি চায় না। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।”


Share: