Saturday, 20 Jun 2026

স্বামীজীর জন্ম জয়ন্তী পালন শিল্প শহরজুড়ে

IMG

Swamiji’s birth anniversary celebrated across the industrial city

স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকি ও জাতীয় যুব দিবস উপলক্ষে শিল্পশহর দুর্গাপুর জুড়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়। স্বামীজীর বাণী ও ছবিতে সেজে ওঠে শহরের একাধিক প্রান্ত। প্রভাত ফেরি, পূজা অর্চনা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসাহ-উদ্দীপনার সঙ্গে দিনটি পালন করেন শহরবাসী।

বিধাননগরের বিধান স্মৃতি মঞ্চে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঠাকুর-মা-স্বামীজীর পূজার পাশাপাশি অনুষ্ঠিত হয় মেগা রক্তদান শিবির, যেখানে প্রায় ২০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামহরিপুর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী স্তবপ্রিয়ানন্দজি মহারাজ।

অন্যদিকে যুব দিবস উপলক্ষে রাজীব গান্ধী মেলা ময়দান থেকে একটি বাইক র‍্যালির আয়োজন করা হয়। প্রায় শতাধিক যুবক হেলমেট ও ট্রাফিক নিয়ম মেনে দুর্গাপুর শহর পরিক্রমা করেন। উদ্যোক্তারা জানান, স্বামী বিবেকানন্দের আদর্শকে যুবসমাজের মধ্যে ছড়িয়ে দিতেই এই উদ্যোগ।

Share: