Wednesday, 05 Aug 2026

গৃহবধুর অস্বাভাবিক মৃত্যুতে চাঞ্চল্য অন্ডালে

IMG

শনিবার অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পিওর জামবাদ এলাকায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে এসেছে। সূত্রের খবর অনুযায়ী, বাঁকুড়ার মাচানতলার বাসিন্দা সঙ্গীতা দাসের বিয়ে হয় সৌমিত্র দে-র সঙ্গে, যিনি বনবহাল ফাঁড়ির পিওর জামবাদ এলাকার বাসিন্দা। বিয়েটি হয় এই বছরের এপ্রিল মাসে। সঙ্গীতার পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই শ্বশুরবাড়িতে তার ওপর মানসিক ও শারীরিক অত্যাচার চলছিল। তাদের আরও অভিযোগ, সঙ্গীতাকে বাপের বাড়ি থেকে অর্থ আনার জন্য চাপ দেওয়া হতো। শনিবার দুপুরে শ্বশুরবাড়ি থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে বনবহাল ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।

Share: