Star-studded campaign in Kulti: Abhijit Ghatak holds roadshow with Koushani by his side
কুলটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী উত্তাপ ক্রমশ বাড়ছে। সেই আবহেই সোমবার আলুঠিয়া এলাকায় তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিজিৎ ঘটকের সমর্থনে আয়োজিত হল এক জাঁকজমকপূর্ণ রোড শো। এই প্রচারের মূল আকর্ষণ ছিলেন টলিউড অভিনেত্রী কৌশানি মুখার্জী।
খোলা ছাদের গাড়িতে চড়ে একসঙ্গে প্রচারে অংশ নেন প্রার্থী ও অভিনেত্রী। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা মানুষের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তাঁরা। কৌশানিকে এক নজর দেখার জন্য ভিড় উপচে পড়ে, আর মুহূর্তটি ক্যামেরাবন্দি করতে ব্যস্ত হয়ে পড়েন অনেকেই। পুরো রোড শো জুড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ছিল প্রবল উৎসাহ। স্থানীয় নেতৃত্বও সক্রিয়ভাবে অংশ নেয় এই কর্মসূচিতে। এই প্রচারসভায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের ছবিও স্পষ্টভাবে ধরা পড়ে।

