Wednesday, 05 Aug 2026

বুলডোজারের উপর দাঁড়িয়ে অভিনব ভঙ্গিতে কৃতজ্ঞতা জানালেন দিলীপ ঘোষ

IMG

Standing atop a bulldozer, Dilip Ghosh expressed his gratitude in a unique manner.

খড়গপুর সদর বিধানসভা কেন্দ্র থেকে জয়ের পর এক অভিনব উপায়ে কৃতজ্ঞতা প্রকাশ করলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। গণনা কেন্দ্রের বাইরে বুলডোজারের উপর উঠে তিনি খড়গপুরবাসী এবং সমগ্র রাজ্যের মানুষের প্রতি ধন্যবাদ জানান। রাজ্যে বিজেপির সরকার গঠনের লক্ষ্যে যে বিপুল সমর্থন পেয়েছেন, তার জন্য তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রদীপ সরকারকে ৩০,৫০৩ ভোটে পরাজিত করে জয়লাভ করেন দিলীপ ঘোষ। ফল ঘোষণার পর সমর্থকদের উচ্ছ্বাসে সামিল হয়ে তিনি এই ব্যতিক্রমী ভঙ্গিতে কৃতজ্ঞতা জানান।


Share: