Saturday, 20 Jun 2026

শহরে এলেন সোনাক্ষী সিনহা

IMG

শহরে এলেন বলিউড তারকা সোনাক্ষী সিনহা। তিনি একটি গয়নার দোকানের নতুন শোরুমের উদ্বোধন করেন। এটি পশ্চিমবঙ্গে সংস্থার নবম শোরুম। নায়িকাকে এক নজর দেখার জন্য ভিড় উপচে পড়ে। সংস্থার দাবি, আসন্ন ধনতেরাস, দীপাবলি, কালী পুজো এবং লক্ষ্মী পুজোর আগে গয়নার দোকানের উদ্বোধনের ফলে আসানসোলের বাসিন্দারা কেনাকাটার অনন্য অভিজ্ঞতা পাবেন। 


সংস্থার কার্যনির্বাহী অধিকর্তা রমেশ কল্যাণরামন বলেন, "প্রতিষ্ঠান হিসাবে আমরা ইতিমধ্যেই বহু উল্লেখযোগ্য মাইলফলক অতিক্রম করেছি এবং গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতা উন্নত করার ক্ষেত্রে এক সামগ্রিক পরিবেশ তৈরিতে সফল হয়েছি। আমরা আশা করি, আসানসোলের এই শোরুমটি স্বর্ণালঙ্কারের বাজারে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।"

Share: