Shubhodorshoni Hospital in a new form for providing healthcare services to the people of South Bengal as well as the entire state.
দক্ষিণ বঙ্গের তথা সারা রাজ্যের মানুষের চিকিৎসা পরিষেবায় নতুন রূপে শুভদর্শনী হসপিটাল। পশ্চিম বর্ধমান জেলার খনি অঞ্চল তথা রানীগঞ্জ এলাকার বাঁশরা মড়ে গড়ে ওঠা এই হসপিটালে এবার শুরু হতে চলেছে অত্যাধুনিক পরিষেবা। এই হসপিটালের চেয়ারম্যান রমেশ চন্দ্র মিশ্রা জানন , রাজ্যের মানুষের চিকিৎসা পরিষেবায় বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত মানুষেরাও যাতে চিকিৎসা পরিষেবা পায় সেদিকে নজর রেখে এই হসপিটালে থাকছে জেনেরিক মেডিসিনের ব্যবস্থা। রাজ্য সরকারের স্বাস্থ্য সাথী কার্ড সহ মেডিক্লেম এর সুবিধা। এছাড়া যুগের সাথে তাল মিলিয়ে AI চিকিৎসা পরিষেবাতেও বিশেষ জোর দেওয়া হয়েছে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে হসপিটালের উপস্থিত ছিলেন হসপিটালের এমডি সুমিতা মিশ্রা, সিইও কর্নেল দীপ্তরঞ্জন রায় (রিটায়ার্ড), চেয়ারম্যান রমেশ চন্দ্র মিশ্রা, হসপিটাল ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে মনোজ পান্ডে ও অমিত সিং সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও চিকিৎসকেরা।

