Sensational incident over the recovery of a miner's dead body
কুয়ো থেকে এক খনি কর্মীর মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত পরাসকোল মা পদ্মাবতী মন্দির এলাকার। স্থানীয় সূত্রে জানা যায় মৃত ব্যক্তির নাম কানাইয়া লোহার, বয়স ৫৮ তিনি কাজোড়া এরিয়ার মাধবপুর কোলিয়ারিতে কর্মরত ছিলেন। আজ সকালে স্থানীয় কয়েকজন কুয়োর মধ্যে মৃতদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। হত্যা না আত্মহত্যা সমস্ত ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

