Saturday, 20 Jun 2026

জলবায়ু ধর্মঘট সফল করতে উদ্যোগ বিজ্ঞান মঞ্চের

IMG

Science Forum takes initiative to make the climate strike successful.

জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করতে হবে। আর সময়‌ নেই। আমাদের বাঁচানোর জন্য খনিজ তেল,গ্যাস‌‌ ও কয়লা পোড়ানো বন্ধ করুন। পড়ুয়াদের হাতে লেখা প্ল্যাকার্ডে ছিল এই কথা ক'টি।গত শুক্রবার ২৭শে সেপ্টেম্বর ফ্রাইডে ফর ফিউচারের ডাকে সাড়া দিয়ে পঃবঃবিজ্ঞান মঞ্চে'র পূর্ব বর্ধমান জেলা কমিটির উদ্যোগে 

কালনা বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে বাদলা উচ্চ বিদ্যালয়,কালনা মহারাজা উচ্চ বিদ্যালয়,কালনা অম্বিকা মহিষ মর্দিনী উচ্চ বিদ্যালয়, কালনা হিন্দু বালিকা উচ্চ বিদ্যালয়, কালনা মহিষমর্দিনী গার্লস ইনস্টিটিউশন, ধাত্রীগ্রাম উচ্চ বিদ্যালয়, ধাত্রীগ্রাম বালিকা বিদ্যালয়, সিমলন এ কে বিদ্যামন্দির ও চাপাহাটি বালিকা বিদ্যালয়  বিদ্যালয় এ জলবায়ু ধর্মঘট পালন করা হয়।

 গুসকরা বিজ্ঞান কেন্দ্রের এড়াল অঞ্চল হাইস্কুলে বিশ্ব জলবায়ু ধর্মঘট উপলক্ষ্যে মানববন্ধন ও ছাত্রছাত্রীদের আগামীতে পরিবেশ ও জলবায়ুকে রক্ষার প্রতিশ্রুতি গ্রহণ।

মেমারি ১ বিজ্ঞান কেন্দ্র আঝাপুর বালিকা বিদ্যালয় এবং গলসী বিজ্ঞান কেন্দ্রের কুলগড়িয়া গার্লস হাই মাদ্রাসা ও মহড়া গৌরী দেবী প্রাথমিক বিদ্যালয়েও আলোচনা সভা ও মানব বন্ধনের মাধ্যমে জলবায়ু সাম্য তথা জলবায়ু ন্যায়ের  দাবি তুলে ধরা হয়।

অনুরূপ ভাবে পশ্চিম বর্ধমান জেলা কমিটির ডাকে মিঠানী স্কুলে জলবায়ু ধর্মঘটে  আলোচনা সভা হয়।

শাঁকতোরিয়া উচ্চ বিদ্যালয়ে আচার্য জগদীশচন্দ্র বসু বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে এই অনুষ্ঠান হয়।

আচার্য্য সত্যেন্দ্রনাথ বোস বিজ্ঞান কেন্দ্র(দুর্গাপুর)'র উদ্যোগে

ছোট ছোট শিশুদের  অঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে সুস্থ প্রকৃতি,সুস্থ পরিবেশ এর দাবীতে বিশ্ব জলবায়ু ধর্মঘট পালিত হলো । অনুষ্ঠানে বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে জলবায়ু ধর্মঘট কেনো তা বুঝিয়ে বলা হয় ছাত্র ছাত্রীদের কাছে। এম এ এম সি,বি-টু প্রাইমারি  স্কুলের ছাত্র ছাত্রীরা তার ওপর ছবি আঁকে। অনুষ্ঠান শেষে খেলার ছলে বিজ্ঞান প্রদর্শনী এবং শিশুদের পুরস্কার বিতরণ করা হয়।প্রবল আগ্রহ তৈরি হয় শিশুদের ও স্কুল শিক্ষিকাদের মধ্যে।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আচার্য প্রফুল্ল চন্দ্র রায় বিজ্ঞান কেন্দ্রের(কাঁকসা)

কাঁকসা উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রায় ৩০০ জন, পানাগড় বাজার উচ্চ বিদ্যালয়ে প্রায় শতাধিক ছাত্র ছাত্রী,আমলাজোড়া উচ্চ বিদ্যালয়ে প্রায় ৪০০ ছাত্র ছাত্রী ও ডাঙ্গাল বসুধা এম এস কে তে শতাধিক ছাত্র ছাত্রী কে নিয়ে মানব বন্ধন কর্মসূচী করা হয়। এছাড়াও  অযোধ্যা উচ্চ বিদ্যালয়ে শতাধিক ছাত্র-ছাত্রীকে নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয় এবং পিয়ারীগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ ছাত্র ছাত্রীদের নিয়ে একটি পদযাত্রা সংগঠিত করা হয়।

 বিভিন্ন বিদ্যালয়ে জলবায়ু ধর্মঘট সম্পর্কিত আলোচনা করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। ইস্পাত বিজ্ঞান কেন্দ্রের পক্ষে উইলিয়াম কেরি রোডের পাবলিক স্কুলের পড়ুয়াদের নিয়ে মাইকের‌ মাধ্যমে দাবি গুলি মানুষের গোচরে এনে পদযাত্রা করে স্কুল প্রাঙ্গণে এসে স্কুল কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে আলোচনা সভার আয়োজন করে বিজ্ঞান মঞ্চ।

এ'ছাড়াও‌ দুর্গাপুর মহুকুমার‌ ক্রীড়া ও সাংস্কৃতিক সমন্বয় কমিটি ও ব্লাড ডোনার্স ফোরামের উদ্যোগে রাতুড়িয়া হাউসিং কলোনীর বারোয়ারী মন্ডপে ও শ্যামপুর ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের হলে এ'বিষয়ে আলোচনা সভা করা হয়। এতে সি এম ই আর ই'র বিজ্ঞানী, পঃবঃবিজ্ঞান মঞ্চে'র সংগঠক, স্কুলের প্রধান শিক্ষক ও পরিবেশ কর্মীরা অংশগ্রহণ করেন।

Share: