দুর্গাপুরে র অন্যতম সাংস্কৃতিক সংস্থা সাহিত্য সংগীত কলামঞ্চ।যারা ধারাবাহিক ভাবে বিভিন্ন সাহিত্য সংগীত এর অনুষ্ঠানের আয়োজন করে। গত ১৪ই জুলাই, রবিবার সিটি সেন্টার এ র একটি রেস্তোরাঁয়, প্রতিভাময়ী মহিলা কবিদের উৎসাহিত করার জন্য একটি কাব্য সন্ধ্যা র আয়োজন করে। এই মনোরম অনুষ্ঠানে র সভাপতিত্ব করেন স্বনামধন্য সাহিত্যিক, কবি জয় প্রকাশ নারায়ণ ওঝ। উপস্থিত ছিলেন শ্রীমতী বসুন্ধরা, ডক্টর জ্যোতিমা মিশ্র,রুণা রেশ্মী দীপ্ত, শ্রীমতী নীতি মিশ্র,, প্রমুখ মহিলা কবি গন।সমগ্র অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সংগঠনের সচিব রঞ্জিত কুমার।শুধু হিন্দি ভাষা নয়,অন্য ভাষা র সাহিত্য প্রেমী মানুষ রাও এই মনোরম অনুষ্ঠান শেষপর্যন্ত উপভোগ করে।

