Saturday, 20 Jun 2026

পুলিশের তৎপরতায় উদ্ধার রূপনারায়নপুরের কিশোরী

IMG

Rupnarayanpur Teen Rescued Thanks to Prompt Police Action

পরীক্ষায় খারাপ ফল, ঘর ছেড়ে পালিয়ে অপহরণের নাটক – শেষমেশ পুলিশের তৎপরতায় উদ্ধার রূপনারায়নপুরের কিশোরী। রূপনারায়নপুর ডিএভি স্কুলের দশম শ্রেণির এক ছাত্রী পরীক্ষায় খারাপ ফল করার পর মানসিক চাপে ঘর ছেড়ে পালিয়ে যায়। পরিবারের দাবি, ওই কিশোরী বিহারে দাদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে। তবে ট্রেনেই তিন যুবকের সঙ্গে তার পরিচয় হয়, এবং তাদের সঙ্গে সে চলে যায় মহারাষ্ট্রের নাসিকে।

কিশোরীর ভাই সাহনওয়াজ জানান, বোনের সঙ্গে কোনো অর্থ না থাকায় সে বাড়িতে ফোন করে অপহরণের গল্প তৈরি করে এবং পরিবারের কাছে মুক্তিপণ হিসেবে ৩ লক্ষ টাকা দাবি করে। পুরো ঘটনাটি ঘিরে শুরু হয় চাঞ্চল্য।

পরবর্তীতে সালানপুর থানার পুলিশ তদন্তে নেমে প্রযুক্তির সাহায্যে কিশোরীর অবস্থান চিহ্নিত করে এবং তৎপরতায় মহারাষ্ট্র থেকে তাকে উদ্ধার করে নিয়ে আসে। সোমবার সকালে কিশোরীকে আসানসোল আদালতে পেশ করা হয়। শুনানির পর পুলিশ তাকে পরিবারের হেফাজতে তুলে দেয়।

এই ঘটনায় পরিবারের সদস্যরা যেমন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, তেমনই প্রশ্ন উঠছে কিশোরীদের মানসিক স্বাস্থ্য, পরীক্ষা নিয়ে চাপ এবং সামাজিক দায়িত্ব নিয়ে।

Share: