Saturday, 20 Jun 2026

স্বাধীনতা দিবসে কড়া নজরদারি আসানসোল রেলস্টেশনে

IMG

RPF Steps Up Security Checks at Asansol Station Ahead of Independence Day

দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের আগে নিরাপত্তা নিশ্চিত করতে বৃহস্পতিবার থেকে কড়া নজরদারি শুরু করেছে আরপিএফ। সকাল থেকেই আসানসোল রেলস্টেশন চত্বর জুড়ে চলে তল্লাশি অভিযান।

ডগ স্কোয়াডের সাহায্যে প্ল্যাটফর্ম, গাড়ি স্ট্যান্ড থেকে শুরু করে রেলের পার্সেল দপ্তর পর্যন্ত খতিয়ে দেখা হয়। যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হয়, তাদের সঙ্গে থাকা ব্যাগ পরীক্ষা করা হয় মেটাল ডিটেক্টরের সাহায্যে।

আরপিএফ সূত্রে খবর, স্বাধীনতা দিবসকে ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা আটকাতেই এই বাড়তি সতর্কতা।

Share: