Saturday, 20 Jun 2026

পাণ্ডবেশ্বরে ভোটের আগে উত্তাপ, জিতেন্দ্র তেওয়ারির সমর্থনে সুকান্ত মজুমদারের রোড শো

IMG

Rising heat ahead of polls in Pandabeswar, Sukanta Majumdar holds roadshow in support of Jitendra Tewari

অমৃতা দাশ, পাণ্ডবেশ্বর - ভোট যত ঘনিয়ে আসছে, ততই পাণ্ডবেশ্বর বিধানসভায় রাজনৈতিক পারদ চড়ছে। বিজেপি প্রার্থী জিতেন্দ্র তেওয়ারির সমর্থনে রবিবার জোরকদমে প্রচারে নামলেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।লাউদোহা–ফরিদপুর ব্লকের গোগলা এলাকার পানসিউলি মোড় থেকে শুরু হয় এই রোড শো। সেখান থেকে মিছিল ও পদযাত্রার মাধ্যমে বিভিন্ন এলাকায় ঘুরে জনসংযোগ করেন তিনি। শেষপর্যন্ত মন্দারবুনি কোলিয়ারিতে গিয়ে এই প্রচার কর্মসূচির সমাপ্তি হয়। কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে বিজেপির পক্ষে সমর্থন জানানোর আহ্বান জানান সুকান্ত মজুমদার।

নির্বাচন সামনে রেখে পাণ্ডবেশ্বরে রাজনৈতিক লড়াই যে ক্রমশ তীব্র হচ্ছে, এই প্রচার কর্মসূচিই তার ইঙ্গিত দিচ্ছে।


Share: