Metro News
২৩ নম্বর ওয়ার্ডের উদ্যোগে রাখি বন্ধন উৎসব
পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ২৩ নম্বর ওয়ার্ডে সোমবার জমজমাট রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয়। প্রাক্তন কাউন্সিলর দেবব্রত সাঁই এর উদ্যোগে অনুষ্ঠিত এই উৎসবে এলাকার মেয়েরা ভাই ও দাদাদের হাতে রাখি বাঁধেন। রাখি পরানোর পাশাপাশি মিষ্টি মুখ ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা এলাকাবাসীর মধ্যে চরম উৎসাহ সৃষ্টি করে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা। মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, "রাখি বন্ধন উৎসবের মাধ্যমে ভাই-বোনের সম্পর্ক অটুট থাকুক এবং সম্প্রীতির মেলবন্ধন গড়ে উঠুক। আমরা সকলে মিলে উৎসবের মেজাজে রাখি বন্ধন পালন করছি।"