Saturday, 20 Jun 2026

নির্বাচনী ইশতেহার প্রকাশ নরেন্দ্রনাথ চক্রবর্তীর

IMG

Publication of the election manifesto by Narendranath Chakraborty.

পাণ্ডবেশ্বর  বিধানসভা কেন্দ্রের সর্বাঙ্গীণ বিকাশের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে "নির্বাচনী ইশতেহার ২০২৬" প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তী। তৃণমূল সরকারের উন্নয়নমূলক কর্মসূচিকে সামনে রেখে পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্রে নির্বাচনী ইশতেহার প্রকাশ করলেন তিনি। এদিন গত দুই বছরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরা হয়েছে। রাস্তাঘাট, পথবাতি, পানীয় জলের পরিষেবা সহ একাধিক জনকল্যাণমূলক কাজের অগ্রগতি হয়েছে বলেন তিনি একই সাথে আগামী দিনেও এলাকার উন্নয়নের জন্য বিভিন্ন কর্মসূচি নেওয়া হবে বলেও জানান নরেন্দ্রনাথ চক্রবর্তী।


Share: