Saturday, 20 Jun 2026

কালো পোশাকে প্রতিবাদ মিছিল কংগ্রেসের

IMG

আরজি করের নৃশংস ঘটনার এক মাস পূর্ণ হল, কিন্তু এখনও পর্যন্ত দেশের মানুষ জানতে পারেনি আসল দোষী কে এবং তার কী শাস্তি হবে। এই ঘটনার প্রতিবাদে আজ দুর্গাপুরের প্রান্তিকা থেকে ভিড়িঙ্গী মোড় পর্যন্ত কালো পোশাক পরে মিছিল করলো জাতীয় কংগ্রেস। পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে প্রান্তিকা পাঁচমাথা মোড় থেকে ভিড়িঙ্গি মোড় পর্যন্ত চলে এই প্রতিবাদ মিছিল।

দেবেশ চক্রবর্তী বলেন, "এই নারকীয় ঘটনার একমাস পূর্ণ হয়েছে, তবুও তিলোত্তমা এখনও বিচার পায়নি। মূল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করতে হবে এবং কড়া শাস্তির ব্যবস্থা নিতে হবে। যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে তাদের শাস্তি দিতেও বিলম্ব করা হচ্ছে। অবিলম্বে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবো।"

এই মিছিলে কংগ্রেসের নেতা-নেত্রীরা কালো পোশাক পরে হাঁটতে দেখা যায়। দেবেশ চক্রবর্তীর দাবি, শুধু কংগ্রেসের কর্মী-সমর্থকেরাই নন, বহু সাধারণ মানুষও এই আন্দোলনে সামিল হয়ে প্রতিবাদ জানিয়েছেন।

Share: