Saturday, 20 Jun 2026

আর জি করের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল তৃণমূলের

IMG

আর জি করের ঘটনার প্রতিবাদে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে। বিরোধীরা রাজ্য সরকার ও শাসক দলকে লক্ষ্য করে ক্রমাগত আক্রমণ চালাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল কর্মীরাও পাল্টা বিক্ষোভে নেমেছে।

শনিবার আসানসোল ও কুলটিতে বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। আসানসোল দক্ষিণ বিধানসভায় একটি মিছিল বের করা হয়। রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস আরজি করে মহিলা ডাক্তারকে ধর্ষণ ও খুনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে, যাতে দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানানো হচ্ছে। আসানসোল পুরনিগমের ৩০ ও ৩১ নম্বর ওয়ার্ডে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের নেতৃত্বে দক্ষিণা কালী মন্দিরের কাছে একটি বিক্ষোভ সভা হয়।

Share: