আরজি করের ঘটনার দোষীদের শাস্তির দাবিতে আশাকর্মী ও আইসিডিএস কর্মীদের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। সালানপুর ব্লকের সমস্ত আইসিডিএস কেন্দ্রের কর্মীদের ও আশা কর্মীদের উদ্যোগে এই মিছিলের আয়োজন করা হয়। রূপনারায়ণপুর ডাবর মোড় থেকে শুরু হয়ে মিছিলটি আল্লাডি পর্যন্ত যায় এবং পুনরায় রূপনারায়ণপুরে ফিরে এসে শেষ হয়। সেখানেই একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মুলত আরজি কর হাসপাতালের চিকিৎসকের মৃত্যু নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। মিছিলে ব্লকের শতাধিক আশা কর্মী ও আইসিডিএস কর্মী অংশগ্রহণ করেন। তাঁরা আরজি কর হাসপাতালের ঘটনায় তীব্র নিন্দা জানান এবং দোষীদের উপযুক্ত শাস্তির দাবি করেন।
দোষীদের অবিলম্বে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি নিয়ে এই পদযাত্রা আয়োজন করা হয়। পাশাপাশি, আইসিডিএস কর্মীদের সঙ্গে সাধারণ মানুষেরাও প্ল্যাকেট হাতে "We Want Justice" এবং "বিচার চাই" স্লোগান নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করেন।

