আসানসোল পৌরনিগমে বিক্ষোভ অস্থায়ী শ্রমিকদের

IMG

আসানসোল পৌরনিগমের অস্থায়ী শ্রমিকরা বেতনবৃদ্ধি, ইএসআই, পিএফ, উনি ফর্মসহ একাধিক দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেন। এর আগে তারা ডেপুটেশনও দিয়েছিলেন। মঙ্গলবার, আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায় তাদের জানান, ২৮ তারিখ অর্থাৎ আজকের দিনে তাদের দাবি নিয়ে আলোচনার ব্যবস্থা করা হবে।


আজ, অস্থায়ী শ্রমিকরা পৌরনিগমে বিক্ষোভ প্রদর্শন করেন এবং তাদের দাবিগুলি নিয়ে আলোচনা হয়। মেয়র বিধান উপাধ্যায় বলেন, "আমরা তাদের ইউনিফর্ম প্রদান করেছি, নতুন আইডেন্টিকার্ড চালু করেছি। বেতন বৃদ্ধি নিয়ে রাজ্য সরকার ৩৪২ টাকা দিয়েছে, তার থেকে ৫ টাকা বেশি, অর্থাৎ ৩৪৭ টাকা আমরা তাদের প্রদান করছি।

Share: