Protest against persecution of Hindus in Bangladesh
বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ তুলে দুর্গাপুরে প্রতিবাদে সচেতন হিন্দু নাগরিক মঞ্চ। প্রতিবাদ মিছিলে যোগ দেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই সহ কয়েকশো মানুষ। বাংলাদেশে হিংসাত্মক ঘটনার প্রতিবাদও করেন তারা। যারা হিন্দুদের ওপর অত্যাচার করছে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক বাংলাদেশ সরকার বলেও দাবি তোলেন তাঁরা। দুর্গাপুরের বেনাচিতি পাঁচমাথা মোড় থেকে মোড় থেকে ভিড়িঙ্গি পর্যন্ত চলে প্রতিবাদ মিছিল।

