Wednesday, 05 Aug 2026

সৃষ্টিশ্রী মেলা নিয়ে সাংবাদিক বৈঠক দুর্গাপুর নগর নিগমে

IMG

দুর্গাপুর হাটে শুরু হতে চলেছে সৃষ্টিশ্রী মেলা, যা চলবে ১৭ই জানুয়ারি থেকে ২৩শে জানুয়ারি পর্যন্ত। এই মেলায় থাকছে রাজ্যের বিভিন্ন প্রান্তের হস্তশিল্প সামগ্রী এবং রকমারি খাবারের স্টল। মেলায় মোট ৯২টি স্টল থাকবে। স্থানীয় ও রাজ্য স্তরের শিল্পীদের অংশগ্রহণে চলবে নানান সংগীতানুষ্ঠান। 


এই মেলাকে ঘিরে দুর্গাপুর নগর নিগমে একটি সাংবাদিক বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসক মন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, এসবিএসটিসি চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। 


মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, "এই মেলাকে ঘিরে দুর্গাপুরবাসীর মধ্যে বরাবরই বাড়তি উৎসাহ থাকে। রাজ্যের হস্তশিল্পীরা এই মেলার মাধ্যমে লাভবান হন। এটি মেলার দ্বিতীয় বছর। মনোরঞ্জনের জন্য সংগীতানুষ্ঠানের আয়োজনও করা হয়েছে।"

Share: