Preparation meeting to make Trinamool Chhatra Parishad foundation day a success
দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয়ের বিধান প্রেক্ষাগৃহে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে ২৮ শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এই সভায় নতুন প্রজন্ম ও সাধারণ ছাত্র ছাত্রী দের কে ২৮শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস এর বিষয়ে দুর্গাপুর সরকারি মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদের সকল নেতৃত্ববৃন্দ সচেতন করলো। আগামী ২৮শে আগস্ট চলো সকলে মিলে দলে দলে কাঁধে কাঁধ মিলিয়ে কলকাতার গান্ধী মূর্তির পাদদেশের দিকে এগিয়ে চলার আহ্বান জানানো হয় এই সভা থেকে।

