Saturday, 20 Jun 2026

'দানা' মোকাবিলায় প্রস্তুতি বৈঠক দুর্গাপুর মহকুমা প্রশাসনের

IMG

ঘূর্ণিঝড় 'দানা' মোকাবিলায় প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হল দুর্গাপুরে। বুধবার দুর্গাপুর মহকুমাশাসকের দফতরে এই বৈঠক হয়। আবহাওয়া দফতরের সূত্রে জানা গেছে, পশ্চিম বর্ধমান জেলায় ঘূর্ণিঝড় দানার তেমন প্রভাব পড়ার সম্ভাবনা নেই। তবুও প্রশাসনের পক্ষ থেকে সমস্ত বিভাগ ও দফতরকে সঙ্গে নিয়ে প্রস্তুতি বৈঠকের আয়োজন করা হয়। মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায় জানান, দুর্যোগ মোকাবিলায় সব বিভাগের মধ্যে সমন্বয় খুবই গুরুত্বপূর্ণ। তাই এই বৈঠক ডাকা হয়েছে।


এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসকমন্ডলীর অন্যান্য সদস্যরা, পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল, বিভিন্ন সরকারি দফতরের প্রতিনিধি, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ, ডিএসপি, ডিভিসি সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা।

Share: