Prasenjit Puitandi Files Nomination as Congress Candidate from Asansol North
২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আসানসোল উত্তর কেন্দ্র থেকে Indian National Congress-এর প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন প্রসেনজিৎ পুঁইতন্ডী। সমর্থকদের উপস্থিতিতে মনোনয়ন পত্র জমা দেন তিনি এবং নির্বাচনী লড়াইয়ে আত্মবিশ্বাস ব্যক্ত করেন।
মনোনয়ন জমা দেওয়ার পর তিনি বলেন, “ভারতের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী রাজনৈতিক দল কংগ্রেসের হয়ে প্রার্থী হতে পেরে আমি গর্বিত। আশা করি আসানসোল উত্তর কেন্দ্রের মানুষ সমস্ত প্রার্থীর কাজ ও যোগ্যতা বিচার করে সুচিন্তিত ভোট দেবেন।”
তিনি আরও জানান, “আসানসোলের পুরনো সোনালী দিন ফিরিয়ে আনা আমার মূল লক্ষ্য। এলাকার উন্নয়ন, কর্মসংস্থান এবং মানুষের মৌলিক চাহিদা পূরণের জন্য কাজ করতে চাই। মানুষের আশীর্বাদ পেলে তাদের কণ্ঠস্বর হিসেবে বিধানসভায় পৌঁছাব।”
এদিন তার সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

