Saturday, 20 Jun 2026

অপরাধ দমনে নাকা তল্লাশি পুলিশের

IMG

এলাকায় কোনরকম দুষ্কৃতি কার্যকলাপ রুখতে পাণ্ডবেশ্বরে পশ্চিম বর্ধমান বীরভূম সীমান্তে নাকা তল্লাশি পুলিশের। ১৯ নম্বর জাতীয় সড়ক পাণ্ডবেশ্বর এর অজয় নদীর ব্রিজ সংযুক্ত করেছে বীরভূম ও পশ্চিম বর্ধমান কে। শনিবার অজয় নদীর ব্রিজের কাছে পুলিশের নাকা তল্লাশি অভিযান। জাতীয় সড়কের ওপর দিয়ে সন্দেহভাজন কোন গাড়ি দেখলেই তা দাঁড় করিয়ে হচ্ছে তল্লাশি। পাশাপাশি দেখা হচ্ছে গাড়ির বৈধ কাগজপত্র। পুলিশ সূত্রে জানা যায় রুটিন মাফিক নাকা তল্লাশির এই অভিযান পুলিশ প্রায়শই করে থাকে। পাণ্ডবেশ্বর থানার ওসি রাহুল দেব মন্ডলের নেতৃত্বে পশ্চিম বর্ধমান বীরভূম সীমান্তে নাকা তল্লাশি অভিযান চালানো হলো শনিবার। পশ্চিম বর্ধমানের বিভিন্ন জায়গায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ নাকা তল্লাশি অভিযানে ইতিমধ্যেই সাফল্য পেয়েছে। আর ঠিক সেই কারণেই এলাকায় কোন দুষ্কৃতি মূলক কার্যকলাপ রুখতে পুলিশের এই নাকা তল্লাশি অভিযান রুটিন মাফিক হয়ে থাকে।

Share: