People faced difficulties due to a malfunctioning EVM machine in Rajbandh of Kanksa block.
অমৃতা দাশ, রাজবাঁধ- সকাল থেকেই পড়লো না একটিও ভোট। এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভোগান্তি মানুষের। পশ্চিম বর্ধমান জেলার রাজবাঁধ এলাকায় ইভিএম মেশিন বিকল হয়ে পড়ার অভিযোগ। এদিন প্রথম দফার ভোট গ্রহণের দিন সকাল থেকেই মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো কিন্তু মানুষেরা লাইনে দাঁড়িয়ে সঠিক সময় দিতে পারেননি ভোট বলে অভিযোগ। রাজবাঁধের নেতাজি বিদ্যাপীঠ রুম নম্বর১, অংশ নাম্বার ২৬৫ , পশ্চিম বর্ধমান, এদিন সকাল থেকেই মেশিন বিকল হবার অভিযোগ। ভোট কেন্দ্রের বাইরে প্রচুর মানুষের লম্বা লাইন পড়ে যায়। হয়রানির শিকার সাধারণ মানুষজনের। ঘন্টা দেড়েক পর শুরু করা হয় ভোট গ্রহণ প্রক্রিয়া।

