Saturday, 20 Jun 2026

দুর্গাপুর পশ্চিম বিধানসভার অবজারভার হিসেবে দায়িত্ব পেলেন পঙ্কজ রায় সরকার

IMG

জুন মাসের মাঝামাঝি সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেন পঙ্কজ রায় সরকার। তারপর থেকে তৃণমূলের একের পর এক কর্মসূচিতে তাঁকে নিয়মিত দেখা গিয়েছে। এতদিন পর্যন্ত নতুন দলে তাঁর কোনও অফিসিয়াল দায়িত্বের কথা শোনা যায়নি। তবে মঙ্গলবার তৃণমূলের পক্ষ থেকে প্রকাশিত বিধানসভা ভিত্তিক পর্যবেক্ষকের তালিকায় দেখা গিয়েছে, দুর্গাপুর পশ্চিম বিধানসভার পর্যবেক্ষক হিসাবে তাঁর নাম রয়েছে। অর্থাৎ, প্রথমবারের মতো দলের তরফে তাঁকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল। কলেজ জীবন থেকে রাজনীতিতে সক্রিয় এই অভিজ্ঞ রাজনীতিকের দক্ষতা ব্যবহার করে দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্র বিজেপির হাত থেকে ছিনিয়ে আনতে চাইছে তৃণমূল নেতৃত্ব, এমনটাই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা।

Share: