Overflowing crowd at Trinamool’s public meeting in Pandabeswar; Rachana Banerjee arrives in support of Narendra Nath Chakraborty.
পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেসের জনসভায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেল। বিধানসভা কেন্দ্রটিতে নির্বাচনী প্রচার ক্রমশই তীব্র হচ্ছে। এই প্রেক্ষাপটে কেন্দ্রা হাটতলা এলাকায় তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থনে আয়োজিত এক বিশাল জনসভায় ব্যাপক জনসমাগম হয়।
এই সভার প্রধান আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ রচনা ব্যানার্জি। তাকে এক ঝলক দেখার জন্য সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় জমতে শুরু করে। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
সভায় বক্তব্য রাখতে গিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, “এই বিপুল জনসমর্থন প্রমাণ করে মানুষ উন্নয়নের পক্ষে রয়েছে। মানুষ দিদির কাজের উপর আস্থা রাখছেন, আর এই জনজোয়ারই তার প্রমাণ।”
মঞ্চে উঠে রচনা ব্যানার্জি উপস্থিত জনতার উদ্দেশ্যে মমতা ব্যানার্জির হাত শক্ত করার আহ্বান জানান। পাশাপাশি তিনি নরেন্দ্রনাথ চক্রবর্তীকে জয়ী করার আবেদন করেন। তার বক্তব্য ঘিরে সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়।
সভায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের কথাও তুলে ধরা হয়। দলের নেতারা দাবি করেন, মানুষ তাদের সঙ্গেই আছেন। এদিনের জনসভাকে কেন্দ্র করে এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।
রাজনৈতিক মহলের মতে, এই জনসভা পাণ্ডবেশ্বরে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে নতুন গতি এনে দিয়েছে।

