Saturday, 20 Jun 2026

ফের নিম্নচাপের চোখ রাঙানি দক্ষিণবঙ্গ জুড়ে

IMG

Once again, the threat of a low-pressure system looms over South Bengal.

ফের নিম্নচাপের চোখ রাঙানি!

ফের দক্ষিণবঙ্গ জুড়ে নিম্নচাপের চোখ রাঙানি। উত্তর-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। এমনই পূর্বাভাস রয়েছে আলিপুর আবহাওয়া দফতরের। অন্যদিকে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছে মৌসুমি অক্ষরেখা, যা জলপাইগুড়ির ওপর দিয়ে উত্তর পূর্ব দিকে গিয়েছে। জোড়া ঘূর্ণিঝড়ের জেরে শ্রাবণের শেষ লগ্নে তুমুল বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। দক্ষিণবঙ্গে মঙ্গলবার বৃষ্টির পূর্বাভাস- কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে। ওই দিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়ায় বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

Share: